- Powered by
- WordPress
-
আতিয়া চৌধুরী
পান্তা কোথাও নাই কল্পলোকের পান্তাবুড়িগল্প-পাড়া ছাড়িহন্যে হয়ে পান্তা খোঁজেনগাঁয়ের বাড়ি-বাড়ি। দেখে-শুনে অবাক লোকেআজব ব্যাপার এ কী!পান্তাবুড়ি কে সে, বাপু?পান্তা-ই বা কী? গাঁয়ে ছিলেন ত্রিকালদর্শীমস্ত জ্ঞানী বুড়োপ্রশ্ন শুনে চশমা এঁটেহেসে বলেন, ‘ধুরো’। গেঁয়ো যত – চিনিস না তো?পান্তা, সে হয় ভাতে।পান্তা পাবি শহরজুড়েপয়লা-বোশেখ প্রাতে।
-
মাশরুরা লাকী
পাহাড়চূড়ার দ্বিধা দম বেঁধে পাহাড়ে উঠতে গেলেনিচুস্বরে আলিঙ্গন শুরু, পাতাদেরবলে, এখন তোর বুকের গহ্বরেআমাদের শেকড়ের গল্প জমা হবে। উপরে প্রখর সূর্য, থমকে দাঁড়ানো—আলো তার এক পা এগিয়েপুনরায় পিছু হাঁটে, চিহ্নবাহী পথেসুদূরের বার্তাবহ হাওয়া জানে,পাহাড়ের খাঁচকাটা প্রতিটি ধাপযেন এক একটি জ্বলন্ত দ্বিধা—মাটি বলে, এখন একটু থামোআকাশ বলে, এগোও উচ্চতারধ্যানে, চূড়ার আস্বাদটুকু পাবে। পায়ের তলায় নুড়িপাথরের গড়াগড়িঘামের…
-
নন্দিনী লুইজা
বৈশাখী সকালে নারীর সাহসিকতা মঙ্গল শোভাযাত্রার ঢাক-ঢোল নিয়ে আসে একতার ডাক, আমরা বাঙালি, আমাদের শিকড়- মাটির গন্ধে, নদীর স্রোতে,হাজার বছরের সাহসী হাসিতে।ভালোবাসা মানে শুধু হৃদয়ের আলাপন নয়,সংস্কৃতিকে তুলে ধরা,মানুষকে মানুষ হিসেবে বুকে রাখা। ভোরেই ঘুম ভাঙল; জানালার ফাঁক দিয়ে দেখিবৈশাখের প্রথম আলো, মনে হলো-আমাকেও কি নতুন করে শুরু করা যায়?জীবনের পুরোনো দুঃখগুলো, বর্ষপুঞ্জির ধুলো হয়ে ঝরে যাক-মানুষ…
-
আহা,দেশ ও দেশের ধারণা
দিলারা হাফিজ আহা, আমার সোনার বাংলাদেশ—বিপন্ন ও বিধুর যখনমহাভারতের অন্তর্ঘাতী জ্ঞাতি হত্যার আগুনে জ্বলছিলো—-সেই এক অস্থির সময়ের কথা বলছি…পুড়ে পুড়ে ছাই হচ্ছে রক্ত দহনে—যেমন কৌরব ও পাণ্ডবগণ…হস্তিনাপুরের সেই সিংহাসন দখলের কথা বলছি—-যা ছিলো ধর্ম অধর্মের এক মহাকাব্যিক লড়াই! এ লড়াই ফিরে ফিরে আসে—যুগে-যুগান্তরে কিংবা শতাব্দী শেষে—-তবু আসে—তখন মায়েদের মাতমে ধরণী দ্বিধা হয় উদ্বেগাকুল হয়ে ওঠে…
-
মানচিত্র কথা
শামীম আহমদ সব কিছু কেনো ভুল করে ভুলা যায়-নাএই ধরুন রাজনীতি আর দেশপ্রেমের কথাই বলিঅগুলো দিয়ে কী হবে আর,যেখানে কণ্ঠ রুদ্ধজনতার ! বীভৎস সব মব কালচার…এখানে মানুষ বিষ বুকে নিয়ে চলে , পিতার তর্জনী ভাঙে,করে শিরচ্ছেদ !অথচ চোখে অপার আনন্দ! আমি সব ভুলতে চাই,কিন্তু স্মৃতি এক জেদি নাগরিক ,ভিসা ছাড়া আমার ভেতরের রাষ্ট্রেবারবার ঢুকে পড়ে।মাথার…
-
স্বধীনতার উচ্চারণ
খাতুনে জান্নাত শেখ মুজিবুর রহমান উচ্চারণ করলো—একটি জাতির অবদমিত শ্বাস,মাটিতে চাপা পড়ে থাকা রক্তের ইতিহাসহঠাৎই জেগে উঠল অগ্নিস্রোতে।তুমি বললে স্বাধীনতা—শব্দটি আর শব্দ রইল না,হয়ে উঠল মানুষের বুকেঅদম্য ঢেউ, অগ্নির মতো প্রবল।মাঠে মাঠে, গ্রামে শহরেতোমার কণ্ঠ প্রতিধ্বনি—“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম”শুধু আহ্বান নয়,এ এক অনিবার্য জন্মবাণী।চোখে মানচিত্র—যেখানে রক্ত মানেই লজ্জা নয়,বরং অধিকার;যেখানে মৃত্যু মানেই শেষ নয়,বরং…
-
পৃথিবী নামের এক গ্রহে
জাকিয়া রহমান একাত্তুরের ২৬শে মার্চ, পৃথিবী নামের এক গ্রহেরক্ত তুলির আখরে লেখা হলো বাংলাদেশের নাম,মধ্যরাতের পর পড়ল আঁচড় মানচিত্রে।রক্তিম সূর্য উঠবে বলে,স্বাধীনতা’ নামের রক্ত কুসুম মেললো প্রথম পাপড়ি। চারদিকে আগুন! জলপাই রঙের ট্যাঙ্ক করে চিৎকারধরার বুক কাঁপিয়ে দোর্দণ্ড রোষে,দানবের দল- আকাশ বাতাস ঝাঁঝরা করেপ্রচন্ড জুলুমে থেঁতলে দিতে চেয়েছিল,‘স্বাধীনতা’ নামের রক্ত কুসুমের প্রথম পাপড়িআর বাংলাদেশ নামের…
-
আমি, মুজিব
মাশরুরা লাকী কংক্রিটে আটকে পড়া ফেনায়িত চা’য়েমানচিত্র গলাই—সিঙ্গেল মল্ট হুইস্কির টেবিলেএকা হিমালয়ডার্ক মোড স্ক্রিনে মৃত নীলশব্দে ডুবে আছেবুদ্ধিজীবির কলম ঝরেভার্সিটি ক্যাফেটেরিয়ায়। বারুদের স্ফুলিঙ্গশুধু ধুলো—ইনডেমনিটি বিলের স্ক্যান করা পৃষ্ঠায়রক্তের মিছিল ভাইরালক্যামেরা ফ্ল্যাশে ঝলসানো শকুনের চোখ। আমার মেয়েগুমোট কারান্ধকারেপাথর শয্যায় ভাঙছে ফুল ফোটার যন্ত্রণাদেয়ালে আঁকা জ্যামিতিরানির্বাক দেখেজন্মদাত্রীর রক্তস্রোতকম্পিউটার স্ক্রিনে তা কেবলএকটি নীলাভ নোটিফিকেশনইতিহাসের প্রসববেদনা লাইভ…. আমিইনবক্সে জমা…
-
যুক্তবর্ণ
মাসুদ খান নগর যতই হবে জটিল ও উচ্চতাবিলাসী,কংক্রিট থেকে কংক্রিটে অবাধ লাফিয়ে-চলা পারকোর ক্রীড়াবিদ হবেততই নিপুণ, ততটাই বেপরোয়া। শোকাতুরা ব্যারিস্টার চোখ মুছতে মুছতে গিয়ে আবার দাঁড়াবে আদালতেপুত্রহন্তা-পক্ষের আইনজীবী হয়ে।ওদিকে কাতরাতে থাকবে দগ্ধ শিশু আর সেইসঙ্গে তাদের বাবা-মা।মধ্যরাতে অকৃতদারের নগ্ন নাস্তিক্যচর্চার মতোধীরে ফুটে উঠবে দিগন্তে দু-একটি ঝিকিমিকি নাকফুল।দুরাচারী সম্প্রদায় পশুকাম ছেড়ে হয়ে উঠবে বেঘোর শবকামী। অরণ্য…
-
রূপকথার ইতিহাসে
সাইফুল্লাহ মাহমুদ দুলাল অণুবীক্ষণ দিয়েও কোথাও পেলাম নাইতিহাসের কানিকোনায়, চিপাচাপ্যায়, অলিগলি, গুহা-গর্তে,বাটিচালানে, চুলচেরা অনু-সন্ধানে।.উজানভাটির ভেলায় ভাসানো এলো জলঘাটে…রাজপুত্রের চোখের সূঁইকাঁটা খুললো কাঙ্কন দাসীকাঁদে কাজল রেখা।.আমরা দাসত্ব করি কাঙ্কন দাসীরআমরা কাজল রেখাকে কবর দিয়েছে রূপকথার ইতিহাসে,ভাসিয়ে দিয়েছি বঙ্গপোসাগরে।
-
বাতাস
আযাদ কালাম বাতাস কথা বলবেই। অপ্রতিরোধ্য গতি তাকেইমানিয়ে যায়। তার অদৃশ্যময়তা দারুণ মুগ্ধকর,বর্ণহীনতা নয় চরিত্রহীনতা, শীতলতাও নয়ক্রোধহীনতা। খড়কুটোর তুচ্ছতায় ভেসে যায়মহাজগতের খেয়ালি স্রোত বাতাসের সর্বত্রগামিতা জলের মতো স্বচ্ছ। মিথ্যেনাটকের শুমারিতে মত্ত হয় না কখনো। এই গ্রহেরআত্মকলহপ্রিয় একটি উন্মত্ত প্রজাতি বাতাসের গন্ধেবার বার বিপথে চলে যায় বাতাসের স্বপ্নবীজ অন্তহীন
-
দ্রোহের তুলিতে আঁকা গর্জন
ওবায়েদ আকাশ প্রত্যেকে যে যার মতো পক্ষ নিয়ে বলে:এখন গর্জন ও নীরবতার চেয়েমধ্যরাত অবধি গুনগুন করে উড়িয়ে দাও প্রেম কে কাকে বলল ঠিক বুঝে উঠবার আগেই দেখিচৌকাঠে দাঁড়িয়ে কবি কাজী নজরুল ইসলামআমার মতো তিনিও সতর্ককানে বিস্ময়-রুদ্ধ হলেন! কেউ যখন ভাঙার গান, অগ্নিবীণা কিছুই মানছে নাতখন কে আর মানে প্রেমের কবির কণ্ঠে সাম্যের গীত! প্রমত্ত ভোর,…
-
শিয়রে শিউলিতত্ত্ব
ফকির ইলিয়াস আমি তোমাকে একটি ফুলের গল্প বলি।আমি তোমাকে একটি পরাগের গল্প বলি।যে গল্পটি আমার শিয়রে লিখেরেখেছিলেন আমার মা।আর বলেছিলেন-এই শিউলিগুলো যত্নে রাখিস খোকা! প্রতিটি একুশে ফেব্রুয়ারি এলেই আমিফুল কুড়াতে বেরোই। দেখি রঙের বাহার,দেখি বৃষ্টিতে ভিজে যাওয়া দুপুরের গায়েকীভাবে লেগে থাকে আমার প্রিয় অক্ষরের আলো! সেই গল্পটি প্রতিবছর এলেই নতুন হয়।প্রতিটি ফালগুনেই আমি বেদী বিষয়ককবিতার…
-
মার্চের ভোরের দিকে তাকিয়ে
ফারহানা ইলিয়াস তুলি সাতই মার্চ এলেই বাংলার ভোরগুলোউজ্জ্বলতর হতে থাকে,একটি ভাষণ কিংবা একটুকরোমাটিকে আলিঙ্গনের ক্ষণপ্রতীক্ষা করে একটি স্বাধীনতার। সতেরোই মার্চে জন্ম নেয়া পিতা,জেগে ওঠেন বিশ্বময়,প্রজন্মে প্রজন্মে-উচ্চারিত হতে থাকে তাঁর নাম,শিশুরা উৎসবে মাতে, এঁকে রাখে তাঁর ছবি। পঁচিশে মার্চের কালোরাত,অথবা হায়েনাদের সার্চলাইটের অন্ধকারেডুবেছিল যে বাংলা,তা ছাব্বিশে মার্চেই রূপ নেয় আমাদেরস্বাধীনতা যুদ্ধের স্ফূলিঙ্গে… মার্চ আমারও জন্মমাস-ভাবতে ভাবতে,কয়েকটি…
-
ইচ্ছে হলেই মুছে দিতে পারো পতাকার রং?
শিহাব শাহরিয়ার ইচ্ছে হলেই মুছে দিতে পারো পতাকার রং?তাকাও তো, দ্যাখো—রক্তখচিত পতাকায় ফুটে আছে স্বদেশেরঅমিলন মুখ…ফুটে আছে দেখো তিরিশ লক্ষরক্তগোলাপএবং লক্ষ লক্ষ মায়ের ধর্ষিতা শাড়ি…নিপীড়িতদের নেতা মুজিবেরপতাকার মতো চিরউড্ডীন ঐ তর্জনী।চাইলে কি সব মুছে দেয়া যায়!মুছে দিতে পারো?মুছে দিতে পারবে?সাত মার্চের বজ্র ভাষণ?অথবা ‘এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম’?
-
নারী
নাসিমা জোহা চৌধুরী বুকের ভেতর একটা বিশাল নদীসেই নদীটা গভীর এবং ভারীজানো নাকি হিজলবনের পাখিসেই নদীটা একলাই দিচ্ছি পাড়ি যখন আমার মন খারাপের বাঁশিএকলা একা তুলে মরমী সুরযখন সেথা পাড়ভাঙা ঢেউ উঠেবুকের ভেতরে গর্জে সমুদ্দুর তখনও আমি বীতশোক বরাবরনাটাই হাতে উড়াই স্বপ্নঘুড়িকখনওবা জলময়ূরের ঝাঁকেস্বপ্নবাজীর বায়না ধরে উড়ি নারী মানেই গহিন শীতল নদীভাঙাগড়ায় দাঁড়িয়ে থাকে থিরনারীই…
-
কথা ছিল
ফারহানা খানম সেই কবে থেকে শুরু মনে নেইএখনো বাতাসে ভাসে আর্তনাদক্ষুদার্থ শিশুর কান্নামানুষের হাহাকার, বেদনাহত ক্ষোভসবই এতদিনে থেমে যাবার কথা ছিল ।কথাছিল,বাগান ভরে উঠবে বাহারি ফুলের সুগন্ধেকথাগুল তেমনি আছে আশার সুপ্তিতে ;যেমন আকাঙ্খায় থাকে প্রাপ্তিযোগ ।হয়তো সপ্ন- বীজে ছিল অধরা কল্পনা তাইহতাশার মাঝেওআছে সপ্নের অজস্রতা ।তাই এখনো মুখে মুখে যুদ্ধের গল্প শোনা যায়৫২ ,৬৯, ৭১…
-
প্রশ্ন
শাহেদ কায়েস স্বাধীনতা শব্দটি যখন উচ্চারণ করি, তার ভেতর থেকে বেরিয়ে আসে বহুস্তরীয় প্রতিধ্বনি—কিছু আনন্দের, কিছু বেদনার, কিছু প্রশ্নের। ছাব্বিশে মার্চ— চলমান যাত্রার সূচনা, যেখানে প্রতিটি প্রজন্মকে নতুন করে সংজ্ঞায়িত করতে হয় স্বাধীনতার অর্থ। স্বাধীনতা স্থির অবস্থা নয়— একটি প্রবাহ, নদীর মতো, যা কখনো থামে না, কেবল রূপ বদলায়। আর আমরা, সেই প্রবাহের ভেতর দাঁড়িয়ে…
-
শিরোনামহীন
সুকুমার মণ্ডল দুর্ঘটনা কবলিত ট্রেনের মতো পড়ে আছে এই লম্বা পরিত্যক্ত পথ। পথের দু’পাশে দরজা-জানালা সব ভেঙেচুরে গেছে। একদা এখানেও সূর্য উঠেছিল, এখন যদিও ভয়ানক রাত। আমরা কয়েকজন স্মৃতিভ্রষ্ট সহযাত্রী কোনোরকমে বেঁচেছিলাম। কেউ কাউকে চিনতে পারিনি বলে না-সুখ, না-দুঃখ, কথাও বলিনি। শহরের মিথ্যা যানজট, স্টিমার ও রোবটের বিকট শব্দে ওষ্ঠাগত প্রাণ, সহযাত্রীরা সব ধোঁয়া ও…
-
নাম না জানা চিঠি
লোপা মমতাজ ডায়েরির ভাঁজে রাখা চিঠিটা তুমি লেখোনি,তবু তোমার গন্ধ লেগে আছে—আজও। সেখানে আমি পড়ি—‘তুমি এখন একলা, আমি জানি।আজ লাল ব্লাউজ দিয়ে ওই জাপানি জর্জেটটা পড়বে।ভেতরে ব্রা পরো না, প্লিজ।তোমাকে দেখতে চাই তোমার ভেতরটা—আধোআলোয়। চিঠিটা আমি কাউকে দেখাই না,তবু প্রতিরাতে, যখন এই পাড়াটা ঘুমিয়ে পড়েআমি জেগে থাকি সেই আলোয়—বহুদিন। কেউ জানে না, আমার বালিশের নিচে…
-
এসো হাওয়া উদ্দাম
সাদিয়া নাজিব তোমার ঘরের ভেতর টা কেমন; দেখতে পাইনি কোনদিন কলাপসিবল গেটটি সবসময়ই টেনে রাখাসদর দরজা ও খিল আঁটা প্রায়শ:ইহাওয়ারা মুখ থুবড়ে পড়েছে শুধু ঐ দুয়ারেকরাঘাত করেছে মুহুর্মুহুচৌকাঠে জ্যোৎস্না বিলাপ করে মরে এমন উন্মত্ত বেলা যায়!তোমার প্রেতময় পরিপাট্য, বধিরতাএবং অনুশাসন ঘুটঘুটে অন্ধকাররক্তচক্ষু মেলে মসনদ আঁকড়ে বসে আছোসব কপাট বন্ধ করে। এই কাঙালপনা, এই দারিদ্র্যএকটি নিম্নবর্গীয়…
-
সিমুলেশন
ফরিদুল আজাদ মিলন দূর্বাহীরক মাড়িয়ে পশমিপা ভেবেছ পার পাবে নৃশংস খোয়াবের কুরক্তনেশাউল্টে দিয়ে মায়ের আল্তাশিশি কাজলের বাটুয়া যে কাজলে মা হয়েছিলপটুয়া কপালকিনারে এঁকে কালোচাঁদ, রোদবাটিতে দস্যুবাছা আলো পিয়ে খা— কৈডুমনি খালে ঢোঁড়াকাদা ঘেঁটে খেলি দিব্যি জলসাপ দুহাতে প্রাণমানমাটির সোঁদাস্বপ্নে বুনে চিরকাল হয়ে যাই জঙ্লা শস্যদানা বেশুমার তাপগিরণলজ্জাবতী লাজপাতায় ভুলনা আড়ালে তার কাঁটার পীড়নে খুনধুম তাজিয়ানাচে।কাকসময়ে…
-
বাংলাদেশের স্বাধীনতা দিবস: স্বাধীনতা ও ইতিহাসের অনন্য উদ্যাপন
কমল কুজুর ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। জাতীয় চেতনা ও গৌরবের দিন। ১৯৭১ সালের এই দিনটি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার স্মারক। এই দিন শুধু একটি উদ্যাপন নয়, বরং স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের জন্য সংগ্রাম করা লক্ষ লক্ষ বাংলাদেশীর আত্মত্যাগের প্রতি শ্রদ্ধাস্মরণ। আমাদের স্বাধীনতার পথ ছিল সংগ্রাম ও সংঘাতে পরিপূর্ণ। এই দিনটি জাতির সহনশীলতা ও সুদৃঢ় চেতনার এক…
-
ফিরে যাচ্ছে
লুৎফা শাহিন ফিরে যাচ্ছে রোদে নোয়ানো নতজানু চোখজলডাকা ভোরে ভাসছে মননতলাএকাত্তরে ভিজে থাকা মেয়েটি বৃষ্টিপাড়ায়নদী হয়ে যায়বিপুল ছিটিয়ে দেয় কুয়াশা জ্যোস্নায়উদ্বাস্ত র্দীঘশ্বাসে বাসনার সংসার-বৃক্ষবিনাশীরাত্রি প্রহর এবং রুপসীজল ভেসে যায়এই বাতাসে উড়ে যাচ্ছে দুপুর উড়ে যাচ্ছে সবুজএকাত্তরে রোদে ধোয়া সেই মেয়েটি আঁধারভেজা সাগরফিরে যাচ্ছে স্বদেশের পাখি আগুনফিরে যাচ্ছে বেদনার বধ্যভূমি….আর মেয়েটির চন্দ্রবতী অভিমান!
-
স্বপ্ন স্বদেশ
মাজহারুল ইসলাম সরকার অনেক স্বপ্ন নিয়ে একদিন তুলনাতীতঅমূল্য মূল্যে কষ্ট করে কেনা স্বদেশ জীবনেরবিনিময়ে পাথর কেটে ঝড়তুল্য ঝরণা ঝরানোস্বপ্ন ছিলো স্বপ্নের শরীর জুড়ে স্থির মাটির গন্ধেমাদকের মতো প্রেম ঘরে ঘরে মানবতা চাষউঠোন জুড়ে ভালোবাসা ভরা পরিবর্তিতপরিপূর্ণ পৃথিবী এক সমতলে ‘কল্যাণ সমাজ”সত্য সভ্যতা’ স্বপ্ন ভরপুর কল্পসিঁড়ি ধর্মনিরপেক্ষতামূলনীতি আকাশে উড়া আনন্দঘুড়িদেশের মাটি এখন তোষণ খামার ভ্রষ্টামি আরনষ্টামির…
-
আহত রোদপুর
কামরুজ্জামান গোপন রোদের মুড়ি মুখে শস্যের গহর প্রান্তরবাতাসের নিঃশ্বাসে ভাসেঋতুর রক্ত ঝরা ঋণ সুদ-সন্ধ্যায়আর্তনাদের হাতে বন্দি বেহুলা সংসারকিস্তির কোলাহলে ফেনা ওঠে লোকায়ত লক্ষ্যির মুখেদ্বান্দ্বিক দরজা হতে রাস্তা যতদূরবালির বেদনায় নদী আজ আহত রোদনপুর-শুন্য ও সবুজের সহজিয়া সম্মিলনে-তোমার কটি মহলে মেঘলা মদির মুদ্রা নাচে-তামাদি দেহ থেকে কত ছিটমহল খসে গেলপ্রত্ম-প্রতিমা ঘেটে খুঁজি সংস্কৃতির রৌদ্রদগ্ধ বিভূতিমাটির মানসাঙ্ক…
-
স্বাধীনতা দিবস ও আজকের প্রজন্মের ভূমিকা
মাসুদ মুস্তাফিজ বাংলাদেশের জাতীয় জীবনে স্বাধীনতা দিবস এক গভীর আবেগ, গৌরব এবংআত্মপরিচয়ের দিন। এই দিনটি কেবল একটি রাষ্ট্রের জন্মদিন নয়; এটি একটিজাতির দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগ এবং অদম্য সাহসের প্রতীক। ১৯৭১ সালের মহানমুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি জাতি যে স্বাধীনতা অর্জন করেছে, তা পৃথিবীরইতিহাসে এক অনন্য অধ্যায়। অসংখ্য শহীদের রক্ত, মুক্তিযোদ্ধাদের সাহসিকতাএবং সাধারণ মানুষের ত্যাগের বিনিময়ে অর্জিত…
-
একটি অমীমাংসিত যুদ্ধ
রুবি আফরোজ স্বাধীনতা ভাষাগুলো হারিয়ে ফেলেছিতাই নির্জন বারান্দায় একা ধূসর অগ্নি সন্তাপেরজলঘরে স্বপ্ন দেখি-গন্তব্য কোথায় আমাদের?দীর্ঘশ্বাসগুলো রাতের ছায়াবৃষ্টি হয়এই বৃষ্টিগল্প জীবনের অমীমাংসিত সাজানো রাত্রিরঐশ্বর্ য অগোছালো স্তব্ধ করে তছনছ করে দিচ্ছেতাই পুরোনো অসুখে ভালবাসি স্মৃতির দেয়াল!
-
ধুলি মাখা বিকেলের গল্প
নিরঞ্জন হীরা হারিয়ে যায় কত শত সহস্র ধুলি মাখা বিকেল রয়ে যায়দগদগে ক্ষত যত আর ছোপ ছোপ রক্তের দাগ লেগে থাকেচেতনার ব্যালকনিতে স্বার্থের দমকা বাতাসে উড়েঐতিহ্যের জয়ধ্বজ্বা আর কোকিল সভ্যতার আড়ালেঘুমিয়ে যায় দিগন্ত নাম না জানা কোন নির্জন উঠোনেতবে রক্তে মাতম ধরায় অগ্নিঝরা মার্চ এখনওবাতাসে বাতাসে শোষণের নাগপাশ ভেঙে চুরমার করেছিনিয়ে আনে এক মুঠো সোনালী…
-
স্বাধীনতা
চৌধুরী মো. তারিক আমি আছিয়া বেগমসন্তান যুদ্ধে গেছেযুদ্ধ কি শেষ হইছেচুয়ান্ন বছরের অপেক্ষাবুকের মধ্যে একদলা তাজা রক্ত জমাট বেঁধেছেসরীসৃপের মত আগুনের লাল শিখায় কপাল বেঁধেছিআমার সন্তান ফেরেনি।রাজপথে স্লোগান শুনি দেয়ালে গ্রাফিতি লেখা হয়বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন কর”ছাপান্ন হাজার বর্গমাইলে মাথার উপর আচ্ছাদন জোটেনিস্বামী সন্তানহীন আছিয়া বেগম এখন কঙ্কালসার নারীখোলা আকাশে স্বপ্ন দেখিদূর আকাশে…
